জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী নৃশংসতা
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী নৃশংসতা

"বিভিন্ন মতের সহাবস্থান — লেখালেখি, মতামত ও বিশ্লেষণের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম"
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী নৃশংসতা

.jpg)
মধ্যবাড্ডায় আমাদের ইউআইইউ এর শতাধিক শিক্ষার্থী আহত হয়। চোখের সামনে শত শত আহত শিক্ষার্থী, চোখের সামনে ইম্পেরিয়াল কলেজের এক শিক্ষার্থী শহীদ হয় পুলিশের গুলিতে। রামপুরায় পুলিশের গুলি পর্যন্ত শেষ হয়ে যায়, এতো বেশি হিংস্র ও আক্রমণাত্মক ছিলো পুলিশ। গুলি শেষ হয়ে যাওয়ার পর পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটির ছাদে আশ্রয় নেয়। যে পুলিশ ১০ মিনিট আগে আমাদের বুকে গুলি করেছে সে পুলিশ গুলি শেষ হওয়ার পর আমাদের প্রতিরোধের মুখে ছাদে উঠে ছাদ থেকে আমাদের নিকট হাত জোর করে ক্ষমা চায়, স্যালুট দেয়। তারপর এয়ারফোর্স ও র্যাবের দুইটি হেলিকপ্টারে প্রতিবারে ৫/৬ জন করে অবশেষে পুলিশ ছাদ থেকে পালিয়ে যায়।

"আপনার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, সূক্ষ্ম বিশ্লেষণ বা সৃজনশীল প্রকাশকে স্বাগত জানাই। আমাদের প্ল্যাটফর্মে আপনার চিন্তা ভাগ করে নিন।"