একটি বিতর্ক দেখা যাচ্ছে যে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন এর ২য় মাতৃভাষা কি বাংলা?
যা আমরা ছোটবেলা থেকে 'বাংলাদেশ ও বিশ্বপরিচয়' বইয়ে 'জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবদান' অংশটিতে পড়ে আসছি।
.
ড. মোহাম্মদ আমীন একটি ওয়েবসাইটে লিখেছেন,
" আমার জ্ঞানমতে, এমন কোনো তথ্য বাংলাদেশ সরকারের জানা নেই। অথচ, ১৯৯১ খ্রিষ্টাব্দের ডিসেম্বর থেকে আমি প্রশাসনে কাজ করে আসছি। এরূপ কোনো প্রস্তাব বাংলাদেশ সরকার কখনো সিয়েরা লিওন সরকারের কাছে পাঠায়নি। পাঠাবেনই বা কেন? এমন কোনো হেতুর তো উদ্ভব হয়নি। আর সিয়ের লিওন সরকারই বা বাংলাকে কেন রাষ্ট্রভাষা করতে যাবে? ওখানকার কেউ তো বাংলায় কথা বলে না। একটি ভাষাকে রাষ্ট্রভাষা করার যেসব কারণ থাকে এবং যেসব প্রাসঙ্গিক কাজ করতে হয় তা কখন হলো? কীভাবে হলো? এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে বা সরকারিভাবে কখনও কিছু বলা হয়েছে- এমন কিছু আমার জানা নেই।"
.
শুবাচের অন্যতম সঞ্চালক প্রমিতা তার গবেষণার অংশ হিসেবে সিয়েরা লিওনের ত্রাণমিশন বীক্ষণ করতে গিয়েছিল। তার অভিমত, “বাংলা সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা— এটি হাস্যকর। নিশ্চয় কেউ উপহাস করে বলেছে। বাংলা সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা নয়। সে নিশ্চিত করেছে, “এমন কোনো ঘোষণা সম্পর্কে সিয়েরা লিওনের কেউ অবহিত নন।”
.
একটি গ্রুপে মুরশেদ আলম নামে একজন লিখেছেন, ‘বাংলা’ সিয়েরা লিওন-এর দ্বিতীয় রাষ্ট্রভাষা নয় । এ সম্পর্কিত কোন অফিশিয়াল স্টেটমেন্ট আমার চোখে পড়েনি। মূলত পাকিস্তানি একটি নিউজ পোর্টাল (www.dailytimes. com.pk) প্রকাশিত সংবাদপত্রের উপর ভিত্তি করে এই গুজব ছড়িয়ে পড়ে । Bangla Made One of The Official Languages of Sierra Leone – 2002-12-27 এই শিরোনামে নিউজ পোর্টালটি গুজবটি ছড়ায়। পরবর্তীকালে ওই পোর্টালটি এটি সরিয়ে নেয়। আফসোস! আমাদের দেশীয় কিছু গণমাধ্যম এর পাশাপাশি; উইকিপিডিয়া ও এই ভুল তথ্যটি এখন পর্যন্ত আপডেট রেখেছে ।”
.
এবার দেখে নেই উইকিপিডিয়া কি বলে?
'Languages of Sierra Leone' শিরোনামে উইকিপিডিয়াতে একটি পেইজ আছে যাতে লেখাঃ
"Sierra Leone is a multilingual country. English is the de facto official language, and Krio is the most widely spoken.
After the contribution made by the Bangladesh UN Peacekeeping Force in the Sierra Leone Civil War under the United Nations Mission in Sierra Leone, the government of Ahmad Tejan Kabbah declared Bengali an honorary official language in December 2002."
.
উইকিপিডিয়াতে তথ্যসূত্র হিসেবে প্রথমে পাকিস্তানি একটি নিউজ পোর্টালকেই দেখাচ্ছে, এবং ঐই ওয়েব পোর্টাল থেকে তথ্যটি সরিয়ে নেয়া হয়েছে। যা মুরশেদ আলমের দাবির সাথে মিলে যায়! এছাড়াও উইকিপিডিয়াতে তথ্যসূত্র হিসেবে বাংলাদেশী এবং ইন্ডিয়ান কয়েকটি নিউজপেপার এর লিংক দেওয়া হয়েছে, যেগুলোর প্রকাশকাল ২০১৭ সালের দিকে!! কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তারা তথ্যটি দিতে পারে নি।
.
এবার চলুন দেখে নেই সিয়েরা লিওন এর সংবিধান কি বলে?
সিয়েরা লিওন এর সংবিধানে বাংলা ভাষার কোনো উল্লেখ নেই!
সংবিধান লিংকঃ https://wipolex.wipo.int/fr/text/230009
.
তবে দেশের পাঠ্যবইয়ে আমাদের যা শিখানো হচ্ছে, উইকিপিডিয়া সহ বিভিন্ন নিউজপোর্টালে যে তথ্য দেয়া হচ্ছে তার সবটাই কি ভুল?
এ বিষয়ে বাংলাদেশ সরকারের নির্দিষ্ট কর্তৃপক্ষ যদি আমাদের কিছু জানায় তবেই আমরা ধোয়াশা থেকে মুক্ত হতে পারি।
.
আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি ও সম্মান করি। কোনো দেশের দ্বিতীয় ভাষা বাংলা হোক কিংবা না হোক তাতে আমাদের মাতৃভাষার সম্মান ও মর্যাদা কোনো অংশে কমে যাবে না।

.jpg&w=3840&q=75)

