গণতন্ত্র-আলাপ পর্ব-৫ : বাংলাদেশ ও সংবিধান
* "সংবিধানের চার মূলনীতিকে কেন মুজিববাদ বলা হবে?"
* "৭২ এর সংবিধানকে অগণতান্ত্রিক - স্বৈরাচারী বলা যাবে?
* " বাংলাদেশ সংবিধানই কি ফ্যাসিবাদ উৎপাদন করেছে?"
* "৭০ অনুচ্ছেদ কি পুরোপুরি বাতিল হবে, নাকি আংশিক?"
* "সংবিধানেই কি সব কিছুর সমাধান?"
* "বাংলাদেশের মানুষই যেখানে আইন মানে না, সেখানে সংবিধান পাল্টিয়ে কি হবে?"
* "সংবিধানের ধারাবাহিকতা রক্ষা কত জরুরী?"
* "সংবিধান বাতিল বা সংশোধন বা পুনর্লিখন - করে কার্যকর করা হলেই সেটার স্থায়িত্ব থাকবে কি?"
বাংলাদেশ ও সংবিধান প্রসঙ্গে আমাদের মূল প্রবন্ধের ওপরে গত ১৬ নভেম্বর তারিখের ওয়েবসভায় আলোচকদের আলোচনায়, দর্শকদের কমেন্টে এবং বিভিন্ন জায়গায় এরকম নানান প্রশ্ন এসেছে, কিছু কিছু তর্ক-বিতর্কও হচ্ছে। সংবিধানকে কেন্দ্র করে- এমনসব প্রশ্ন নিয়েই আলাপ-আলোচনা করতেই আমাদের পরবর্তী গণতন্ত্র-আলাপ, পর্ব-৫。
#
আলোচনা করবেনঃ
মোস্তফা ফারুক, রেজ্জাকুল চৌধুরী ও অনুপম সৈকত শান্ত
সদস্য, গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক
মুক্তাশ্রী চাকমা সাথী
অধিকার কর্মী ও নারীবাদী গবেষক
সঞ্চালনা করবেনঃ
সায়েমা খাতুন, লেখক ও নৃবিজ্ঞানী
#
তারিখঃ ২৬ নভেম্বর শনিবাদ, বংলাদেশ সময় রাত ৯ টায়
সবাইকে আমাদের এই গণতন্ত্র-আলাপ শুনার (ও দেখার) জন্যে আমন্ত্রণ রইলো।