গণতন্ত্র-ওয়েবসভা ৩: বাংলাদেশ ও সংবিধান
বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মের পর থেকে গত ৫৩ বছরে বারেবারে স্বৈরাচারী শাসনব্যবস্থা ফিরে এসেছে। কখনো আমাদের সংবিধানকে কাটাছেড়া করে - দুমড়ে মুচড়ে নির্বাচিত শাসক স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে, কখনো সংবিধানকে স্থগিত করে অসাংবিধানিক উপায়ে সামরিক সরকার ক্ষমতা দখল করে, সেই অবৈধ ক্ষমতাকে বৈধ করতে সংবিধানে কাটাছেঁড়া করেছে। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে গণতান্ত্রিক ও জনবান্ধব করা যায়নি, রাজনৈতিক ও সামাজিক জীবনে ন্যুনতম গণতান্ত্রিক সংস্কৃতি যে গড়ে ওঠেনি, তথা স্বাধীনতার ৫৩ বছরেও যে আমাদের দেশটিকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে সোজা হয়ে দাঁড়াতে পারেনি, তার মূলে কি রয়েছে সেই ৭২ সালে লিখিত ও ১৭ বার সংশোধিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান? সংবিধান বদলই কি সর্বরোগের মহৌষধ? আর এই সংবিধানের পরিবর্তনই বা হবে কি উপায়ে? একটি গণতান্ত্রিক সংবিধান প্রবর্তনে কোথায় পরিবির্তন দরকার? সেসবের সমস্ত বিষয়েই আছে কি জনগণের ঐক্যমত্য? এসব নিয়েই আমাদের এই ওয়েবসভাঃ "বাংলাদেশ ও সংবিধান"。
মূল প্রবন্ধ লিখেছেনঃ অনুপম সৈকত শান্ত, রাহাত মুস্তাফিজ, তন্ময় কর্মকার ও মতিউর রহমান
প্রবন্ধ উপস্থাপন করছেনঃ তন্ময় কর্মকার
আলোচনা করছেনঃ সারা হোসেন, হাসনার কাইয়ূম, জাহেদ উর রহমান ও সাইমী ওয়াদুদ
সঞ্চালনা করছেনঃ রাহাত মুস্তাফিজ
তারিখঃ ১৬ নভেম্বর শনিবার, বাংলাদেশ সময় রাত ৯ টা