অনলাইন প্রতিবাদ সভা : চবি শিক্ষার্থীদের অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করুন
গত ৫ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পতিত ফ্যাসিবাদী শাসকের নামাঙ্কিত "শেখ হাসিনা হল" নামক নারী শিক্ষার্থীদের হস্টেলে বহিরাগত পুরুষ শিক্ষার্থীরা অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর চালায়। হস্টেলে এক পুরুষ সাংবাদিক নারী শিক্ষার্থীদের আপত্তিসত্ত্বেও ভিডিও ধারণ করেন। এসব ঘটনায় হলের নারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগেন এবং প্রতিবাদ করেন। কিন্তু প্রক্টরিয়াল বডির শিক্ষকরা প্রতিবাদকারী নারী শিক্ষার্থীদের উল্টো হেনস্থা করেন। উপরন্তু এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন নারী শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে এবং আরও নয়জনকে দুই বছরের জন্য বহিষ্কার করে। এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বয়ং সামাজিক মাধ্যমে নারী শিক্ষার্থীদের নিয়ে নারী-বিদ্বেষী ও যৌন-অপবাদমূলক মন্তব্য করেন। এই প্রেক্ষিতে গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক মনে করে প্রশাসন হলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং উল্টো ভুক্তভোগীদের শাস্তি দিয়েছে। তাই এর প্রতিবাদে এবং অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ১১ এপ্রিল, শুক্রবার, বাংলাদেশ সময় রাত ৮টায় একটি অনলাইন প্রতিবাদ সভার আয়োজন করেছে নেটওয়ার্ক।
সেখানে অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরবেন। এবং সংহতি বক্তব্য প্রদান করবেন:
উমামা ফাতেমা, মুখপাত্র, কেন্দ্রীয় কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
রাকিবুল ইসলাম, সভাপতি, কেন্দ্রীয় কমিটি , জাতীয়তাবাদী ছাত্রদল
আবু বাকের মজুমদার, আহবায়ক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ
সালমান সিদ্দিকী, সভাপতি, কেন্দ্রীয় কমিটি , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
দিলীপ রায়, সভাপতি, কেন্দ্রীয় কমিটি , বিপ্লবী ছাত্র মৈত্রী
মিতু সরকার, সভাপতি, কেন্দ্রীয় কমিটি , বাংলাদেশ ছাত্র ফেডারেশন
শুভাশীষ চাকমা, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি , পাহাড়ি ছাত্র পরিষদ
মেঘমল্লার বসু, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ , বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
আজাদ হোসেন, আহবায়ক, চবি শাখা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন
ধ্রুব বড়ুয়া, সংগঠক, চবি শাখা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল
আনু মুহাম্মদ, সাবেক শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জি এইচ হাবীব, শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সায়মা আলম, শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সামিনা লুৎফা নিত্রা, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
মোশাহিদা সুলতানা ঋতু, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
রেজওয়ানা করিম স্নিগ্ধা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সেলিম রেজা নিউটন, শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আল মামুন, শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
বখতিয়ার আহমেদ, শিক্ষক, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ওলিউর সান, শিক্ষক, ইউল্যাব
আজফার হোসেন, শিক্ষক, গ্রান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটি
আহমেদ শামীম, ভাষা প্রকল্প সমন্বয়ক, কর্ণেল ইউনিভার্সিটি
নাাসরিন খন্দকার, শিক্ষক, ইউনিভার্সিটি কলেজ কর্ক
জিনাত হোসেন, শিক্ষক ও গবেষক, ইউনিভার্সিটি অব যুরিখ
সায়েমা খাতুন, লেখক ও গবেষক
রাকিবুল হাসান খান, শিক্ষক, ইউনিভার্সিটি অব ওটাগো
জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
নাদিরা ইয়াসমিন, সম্পাদক, নারী অঙ্গন
সঞ্চালনা করবেনঃ
ফাহমিদুল হক, ফ্যাকাল্টি মেম্বার, বার্ড কলেজ, নিউ ইয়র্ক